রবিবার, ২৮ Jun ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বন্যায় হবিগঞ্জে প্রায় ৫শ কোটি টাকার ক্ষতি

হবিগঞ্জে সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। কালনী, কুশিয়ারা নদীর পানি এখনো বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া নদীতে পলি জমে যাওয়া ও অপরিকল্পিতভাবে হাওর এলাকায় রাস্তাঘাট, বাঁধ নির্মিত হওয়ায় নিম্নাঞ্চল থেকে পানি নামছে না বলে পাউবো মনে করছে। অন্যদিকে বন্যা কবলিত কোন কোন স্থান থেকে পানি নেমে যাওয়ায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলো ভেসে উঠছে।

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গত তিন সপ্তাহ ধরে হবিগঞ্জের ভাটি অঞ্চলসহ ৭ উপজেলায় বন্যা দেখা দেয়। সাম্প্রতিক এই বন্যায় শুক্রবার পর্যন্ত কৃষি, প্রাণী ও মৎস্য সম্পদ, রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৫ শত কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক হিসেবে জানা গেছে। প্রতিদিনই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে ক্ষয় ক্ষতির হিসাব হালনাগাদ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দেয়া হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মিনহাজ আহমেদ শোভন বলেন, কালনী, কুশিয়ারা নদীর ভাটিতে পলিমাটি জমা হওয়ায় ও হাওর এলাকায় পানি হ্রাসের পরিমাণ কম হওয়ায় বন্যা দীর্ঘস্থায়ী হতে পারে। এছাড়া অবিরাম বৃষ্টি ও উজানের ঢলে চলতি মাসে নতুন করে বন্যার আশঙ্কা করছেন তিনি।

পাউবো সূত্র জানায়, বন্যায় হবিগঞ্জ সদর উপজেলার গোপালপুরে ২০ মিটার, বানিয়াচঙ্গের সুজাতপুর এলাকায় ৬০ মিটার খোয়াই নদীর বাঁধ ভেঙেছে। অপর দিকে আজমিরিগঞ্জে কুশিয়ারা নদীর বাঁধের নিকলীরঢালা নামক স্থানে ২০ মিটার, বদলপুর বাজারের নিকটে ১০ মিটার দীর্ঘ এবং নবীগঞ্জের চরগাওয়ে বিবিয়ানা নদীর বাধের ৮০ মিটার অংশ ভেঙে গেছে। এসব ভাঙন মেরামতে প্রায় ২ কোটি টাকা লাগতে পারে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com