বুধবার, ০৮ Jul ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

গোপালগঞ্জে কোরবানির চমক টাইগার, দুরন্ত, রাজাবাবু ও ধলাপাহাড়

শখ করে চারটি ষাঁড়ের নাম রাখা হয়েছে টাইগার, দুরন্ত, রাজাবাবু ও ধলাপাহাড়। প্রতিটির ওজন প্রায় ত্রিশ মণের কাছাকাছি ও দেখতে আকর্ষণীয় হওয়ায় দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন মানুষ।

তিন বছর আগে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হোগলাকান্দির কাশিয়ানী এগ্রো ইন্ডাস্ট্রিয়াল কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের মালিক গিয়াস উদ্দিনের খামারে জন্ম নেয় হলস্টেইন-ফ্রিজিয়ান জাতের এ চারটি ষাঁড়।

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে অনেকেই ষাঁড় চারটি কিনতে আগ্রহ দেখাচ্ছেন। চারটা ষাঁড় দেখতে যেন চার পাহাড়, কোন প্রকার ওষুধ ছাড়াই তিন বছর ধরে মোটা তাজাকরণে প্রাকৃতিক ঘাস, কুঁড়া, ভুসি ও ভুট্টা খাওয়ানো হয়েছে। গিয়াস উদ্দিনের চার ষাঁড়ের মধ্যে টাইগার ও দুরন্তের দাম হাঁকছেন আট লাখ, আর রাজাবাবু ও ধলাপাহাড়ের দাম সাড়ে পাঁচ লাখ টাকা। এরই মধ্যে রাজাবাবু ও ধলাপাহাড়ের জন্য ক্রেতা সাড়ে চার লাখ টাকা দাম হাকালেও বিক্রি করেননি খামারের মালিক।

গিয়াস উদ্দিন ২০১৮ সালে চারটি গরু ও ৬-৭ জন কর্মচারী নিয়ে খামারটি গড়ে তুলেছেন। বর্তমানে খামারটিতে ৯০ এর অধিক গরু রয়েছে যার মধ্যে দুধের গাভির সংখ্যা ৫৫টি। প্রতিবছর কোরবানি উপলক্ষে ষাঁড় পালন করেন এ খামারি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com