রবিবার, ২৮ Jun ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ত্রাণ বিতরণকে কেন্দ্র করে ফুলগাজীতে ১৪৪ ধারা জারি

ফেনীর ফুলগাজীতে কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার দিবাগত রাতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকলে বলে জানিয়েছেন ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফুন নাহার।

আদেশের এই চিঠিতে লেখা হয়, ২ জুলাই বাংলাদেশ আওয়ামী লীগ, ফুলগাজী শাখা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), ফুলগাজী শাখা কর্তৃক ফুলগাজী সদর ইউনিয়নের দৌলতপুর গ্রামে বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচি গ্রহণ করে।

শুক্রবার (১ জুলাই) বিকেল ৪টায় ত্রাণ বিতরণ কর্মসূচি ঘোষণাকে কেন্দ্র করে উভয় দলের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং উভয় দলের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। যার পরিপ্রেক্ষিতে বেশ কয়েকজন আহত হয়। উভয় দল কর্তৃক একই সময়ে একই স্থানে ত্রাণ বিতরণ কর্মসূচী থাকায় আইন-শৃঙ্খলার অবনতির আশঙ্কা রয়েছে মর্মে অফিসার ইনচার্জ ফুলগাজী থানা অবহিত করেন এবং উক্ত স্থানে আইন-শৃঙ্খলা ভঙ্গের সমূহ সম্ভাবনা রয়েছে। এ জন্য শনিবার থেকে ফুলগাজী সদর ইউনিয়নের দৌলতপুর গ্রামে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হলো।

এর আগে ত্রাণ বিতরণ কর্মসূচির জন্য বিএনপির প্রস্তুতি সভায় হামলার ঘটনা ঘটে। জেলা বিএনপির সদস্য সচিব আল্লাল উদ্দিন আলাল জানায় এ ঘটনায় তাদের ৩০ এর অধিক নেতা-কর্মী আহত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com