সোমবার, ২৯ Jun ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

অস্কারের বিচারক কাজল ও সুরিয়া

অ্যাকাডেমি অব মোশন পিকচার্স তাদের নতুন সদস্যদের আমন্ত্রণ করেছে। এবার আমন্ত্রিত হয়েছেন ৩৯৭ জন সিনেমা ব্যক্তিত্ব। এর মধ্যে বেশ কয়েকজন ভারতীয় রয়েছেন। প্রথম তামিল অভিনেতা হিসেবে অস্কার কমিটিতে ডাক পেয়েছেন সুরিয়া। বলিউডের বিখ্যাত নায়িকা কাজলও প্রথমবার অস্কার কমিটিতে ডাক পেয়েছেন। সোরুরাই পোটরু ও জয় ভিম সিনেমা সুরিয়াকে আন্তর্জাতিক খ্যাতি এনে দিয়েছে। সে কারণে অ্যাকাডেমি তাকে সদস্য পদের জন্য বিবেচনা করেছে। এ তথ্য জানানোর আগে অস্কারের ইউটিউব চ্যানেলে জয় ভিম সিনেমার একটি দৃশ্য আপলোড করা হয়েছে এবং এটিকে বলা হয়েছে সিন অ্যাট দি অ্যাকাডেমি। এছাড়া এ বছর অ্যাকাডেমি থেকে আমন্ত্রিত ভারতীয়দের তালিকায় আরও আছেন লেখক-পরিচালক রিমা কাগতি, প্রযোজক আদিত্য সুদ, ডকুমেন্টারি নির্মাতা সুস্মিত ঘোষ ও রিন্টু থমাস। ভ্যারাইটি থেকে জানা যায়, এবার আমন্ত্রিত সদস্যদের মধ্যে ৪৪ শতাংশ নারী ও ৩৭ শতাংশ কোনো না কোনোভাবে পিছিয়ে পড়া অংশ থেকে নেওয়া হয়েছে। এছাড়া ৫০ শতাংশ সদস্য আহ্বান করা হয়েছে যুক্তরাজ্যের বাইরে থেকে। এর মধ্যে ৭১ জন অস্কার মনোনয়ন পাওয়া এবং অ্যাকাডেমি অ্যাওয়ার্ড পেয়েছেন ১৫ জন। তালিকায় আছেন অ্যানা টেইলর, বিলি আইলিশ, জেমি ডোরনান। গত কয়েক বছরে দক্ষিণ ভারতীয় সিনেমা অনেক এগিয়ে গেছে। গল্প থেকে শুরু করে সিনেমাটোগ্রাফি, প্রতিটি ক্ষেত্রেই উত্তরোত্তর উন্নতি করছে তারা। অস্কার কমিটির পক্ষ থেকে সুরিয়ার এ আমন্ত্রণ দক্ষিণ ভারতীয় সিনেমার জন্যও সুখবর।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com