রবিবার, ২৮ Jun ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

চট্টগ্রাম বন্ড কমিশনারেটের ৯৭৯ কোটি টাকার রাজস্ব আয়

চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেটে সদ্যবিদায়ী ২০২১-২২ অর্থবছরে রাজস্ব আয়ের নির্ধারিত লক্ষ্যমাত্রা ছিল ৯৫১ কোটি টাকা। এর বিপরীতে রাজস্ব আয় হয়েছে ৯৭৯ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে ২৮ কোটি টাকা বেশি।
চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার এ.  কে. এম. মাহবুবুর রহমান আজ শনিবার বাসস’কে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ২০২১-২২ অর্থবছরে ৯৫১ কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রার বিপরীতে বন্ড কমিশনারেট, চট্টগ্রাম ৯৭৯ কোটি টাকার রাজস্ব আয় করেছে, যা  লক্ষ্যমাত্রার চেয়ে ২৮ কোটি টাকা বেশি। এর আগের অর্থবছরে ৬৫০ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আয় ছিল ৮০১ কোটি টাকা। ২০২১-২২ অর্থ বছরে পূর্ববর্তী বছরের চেয়ে ১৭৮ কোটি টাকা বেশি আয় হয়েছে। সেক্ষেত্রে প্রবৃদ্ধির হার ২২ দশমিক ২২ শতাংশ।
তিনি বলেন, নিয়মিত বন্ডেড ওয়্যারহাউস পরিদর্শন ও নজরদারির কারণে লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়েছে। এছাড়া প্রতিরোধমূলক তৎপরতার মাধ্যমে ২০৯ কোটি টাকার রাজস্ব এসেছে, যা আহরিত মোট রাজস্ব আয়ের ২১ দশমিক ৩৪ শতাংশ। পাশাপাশি আলোচ্য সময়ে অডিটের মাধ্যমে প্রাথমিকভাবে ৩ হাজার ১৬৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি উদঘাটিত হয়েছে, যার বিপরীতে ইতোমধ্যে দাবিনামা সম্বলিত কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে।
কমিশনার আরও জানান, ১ জুলাই ২০২১ হতে ৩০ জুন, ২০২২ পর্যন্ত ৯১ টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তাদের কাছ থেকে ২২০ কোটি ৬৫ লাখ টাকার মামলা করা হয়। যার মধ্যে ২০৯ কোটি ২৬ লাখ টাকা আদায় করা হয়েছে। এছাড়া একই সময়ে ৫০ টি প্রতিষ্ঠানের ৩ হাজার ১৪৮ কোটি টাকার রাজস্ব ফাকি দেয়ার বিষয়টি উদঘাটিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com