রবিবার, ২৮ Jun ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

পদ্মা সেতুর জাঁকজমকপূর্ণ উদ্বোধন জনগণ প্রত্যাখ্যান করেছে: রিজভী

পদ্মা সেতুর জাঁকজমক পূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান জনগণ প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

রবিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, গতকাল একটি সংবাদের উপর আমার দৃষ্টি আকর্ষণ হয়েছে যে অবৈধ সরকারের তথ্যমন্ত্রী বলেছেন পদ্মা সেতুর উদ্বোধনের পরে নাকি আমাকে দেখা যায়নি। আমি ওনাকে বিনয়ের সঙ্গে বলতে চাই পদ্মা সেতু যে সময় উদ্বোধন করা হয়েছে মানুষ যখন পানিতে ভাসছে হাহাকার করছে। মানুষের সহায় সম্বল যখন ভেসে যাচ্ছে তখন আপনাদের পদ্মা সেতুর জাঁকজমক পূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান জনগণ প্রত্যাখ্যান করেছে। মানুষ মনে করেছে এটা গোটা জাতির সামনে একটা তামাশা।

বিএনপির এই মুখপাত্র বলেন, আমি তথ্যমন্ত্রীকে একটা কথা বলতে চাই আপনারা পদ্মা সেতুর তথাকথিত জাঁকজমক পূর্ণ উদ্বোধন যে করলেন গোটা জাতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, তাদের সঙ্গে রসিকতা করে জাতি যখন বন্যার মধ্যে ভাসছে সেই অনুষ্ঠানেও কিন্তু আপনাদের অনেক ঘনিষ্ঠজনকে দেখা যায়নি। সেখানে আপনাদের তথাকথিত কোনো বিরোধী দলের কোনো নেতাকর্মীকেও আমরা দেখিনি।

রিজভী বলেন, ‘আমরা পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনার মেয়ের জামাইকেও দেখলাম না। তার (প্রধানমন্ত্রীর) ছেলে সজিব ওয়াজেদ জয়কেও দেখলাম না। সবচেয়ে বড় কথা সব সময় যিনি প্রধানমন্ত্রীর সঙ্গে থাকেন তার বোন শেখ রেহেনাকেও কেন দেখলাম না। বাংলাদেশের কোনো বিশিষ্টজনকে আমরা পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে দেখি নাই।’

তিনি আরও বলেন, সবচেয়ে বড় কথা যে সেতু থেকে সাবেক প্রধানমন্ত্রীকে টুস করে ফেলে দেবে দেশের একজন গুণীজনকে চুবানি দেবে সেই সেতুর জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান দেশের মানুষ ভালোভাবে দেখেনি। যে সেতুর সঙ্গে ভয়ংকর দুর্নীতি জড়িত যেখানে এক টাকা খরচ হওয়ার কথা সেখানে সাড়ে তিন টাকা খরচ হয়েছে। সেই টাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের পকেটে গেছে তারা কানাডাসহ বিভিন্ন দেশে বাড়ি বানিয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com