বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

ময়মনসিংহ মেডিকেলে করোনায় একজনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে।

সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দীন খান মুন। এছাড়া জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪৮ জনের শরীরে।

মহিউদ্দীন খান মুন জানান, করোনা পজিটিভ হয়ে হাসপাতালের করোনা ইউনিটে ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় নেত্রকোনা জেলার মোহাম্মদ খান (৭২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

এছাড়াও ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন পাঁচজন। বর্তমানে করোনা ইউনিটে আইসিইউতে একজনসহ মোট ২৩ জন রোগী চিকিৎসাধীন আছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com