সোমবার, ২৯ Jun ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

অ্যাভাটারে নৌযোদ্ধা কেট উইন্সলেট

‘টাইটানিক’ মুক্তি পাওয়ার ২৬ বছর পর পরিচালক জেমস ক্যামেরনের সঙ্গে কাজ করেছেন অস্কারজয়ী অভিনেত্রী কেট উইন্সলেট। সম্প্রতি ‘অ্যাভাটার : দ্য ওয়ে অব ওয়াটার’ চলচ্চিত্রে নৌযোদ্ধা হিসেবে অভিনেত্রীর ফার্স্ট লুক প্রকাশ পেয়েছে। ২০০৯ সালে ‘অ্যাভাটার’ মুক্তি পাওয়ার পর এক যুগ পর আসছে নতুন এ সিক্যুয়াল। চলতি বছরই মুক্তি পাবে ‘অ্যাভাটার : দ্য ওয়ে অব ওয়াটার’। ছবিতে অস্কারজয়ী অভিনেত্রী কেট উইন্সলেটের চরিত্রটির নাম রোনাল। অ্যাভাটারের সিক্যুয়েলের মাধ্যমেই প্রথমবারের মতো এলিয়েনদের নীল গায়ের রঙে দেখা যাবে ‘টাইটানিক’ তারকাকে। আগামী ১৬ ডিসেম্বর ছবিটি সিনেমা হলে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমায় রোনাল চরিত্রে কেট উইন্সলেটের ফার্স্ট লুক বিশেষভাবে প্রকাশিত হয়েছে এম্পায়ার ম্যাগাজিনের ‘বিশেষ অ্যাভাটার সংস্করণ’ এর প্রচ্ছদে। তীক্ষè শ্বাদন্ত ও বড় বড় চোখ নিয়ে হাজির হয়েছেন তিনি, রাগে চিৎকার করছেন কারও দিকে। তবে অ্যাভাটার -এর নিতিরি (জো সালদানা অভিনীত) এর চেয়ে তার চেহারায় কিছুটা পার্থক্য রয়েছে। নিতিরি যেমন চুলে বেণী করে রাখতো, তেমনটা না করে বরং চুল হালকাভাবে পিঠের ওপর ছেড়ে রাখতে দেখা গেছে রোনাল-এর ক্ষেত্রে। নিজের চরিত্রটি নিয়ে বলতে গিয়ে এম্পায়ার ম্যাগাজিনকে কেট বলেন, ‘ছবিতে রোনাল একজন অত্যন্ত বিশ্বস্ত ও নির্ভীক নেতা। সে খুব শক্তসমর্থ এবং একজন যোদ্ধা। এমনকি বড় বিপদের মুখে, অনাগত সন্তানকে নিয়েও সে তার নিজ সম্প্রদায়ের মানুষের কাধে কাধ মিলিয়ে লড়াই করে। তার পরিবার ও তার নিজ ভূমিই তার কাছে সবচেয়ে আপন।’ কেট জানান, রোনাল চরিত্রটিতে অভিনয়ের জন্য তাকে পানির নিচে শ্যুটিং করতে হয়েছে। সর্বোচ্চ ৭ মিনিট ১৪ সেকেন্ড তিনি পানির নিচে ছিলেন। অভিনেত্রীর ভাষ্যে, ‘একজন মধ্যবয়স্ক নারী হিসেবে এই সুপারহিউম্যানের মতো একটি ভূমিকায় কাজ করা দারুণ অভিজ্ঞতা ছিল।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com