বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

ঢাকা আসছেন প্রিন্স চার্লস

ঢাকা আসছেন ব্রিটিশ যুবরাজ চার্লস। এ সময় তিনি সিলেটেও সফর করবেন। এ সফরে প্রিন্স চার্লস যুক্তরাজ্যের রানি এলিজাবেথের নামে ঢাকা ও সিলেটে দুটি অঞ্চলকে ক্লাইমেট প্রটেকশন এরিয়া হিসেবে ঘোষণা করবেন।

এ সফর সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, আগামী অক্টোবরে বাংলাদেশ সফরে সম্মতি দিয়েছেন ব্রিটিশ যুবরাজ চার্লস। এ সময় তিনি রাজধানী ঢাকা ও সিলেট শহরে যাবেন।

পররাষ্ট্রমন্ত্রী তার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন। যুক্তরাজ্য, পর্তুগাল ও রুয়ান্ডা সফর শেষে রোববার ঢাকায় ফিরে সাংবাদিকদের সঙ্গে মিলিত হন পররাষ্ট্রমন্ত্রী।

মোমেন বলেন, প্রিন্স চার্লস আমাকে জানিয়েছেন তিনি বাংলাদেশে আসছেন। আমি তাকে সিলেটে যাওয়ার কথা বলেছি। তিনি রাজি হয়েছেন। এ সময় চার্লস দুটি অঞ্চলকে ক্লাইমেট প্রটেকশন এরিয়া হিসেবে ঘোষণা দিবেন।

গত ২৪ থেকে ২৬ জুন রুয়ান্ডার রাজধানী কিগালিতে কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে ৭৩ বছর বয়সী প্রিন্স চার্লসের সঙ্গে সাক্ষাৎ হয় পররাষ্ট্রমন্ত্রীর।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com