বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
উত্তর-পূর্ব ভারতের মণিপুর রাজ্যে ব্যাপক ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৪৭ জনে দাঁড়িয়েছে।
মঙ্গলবার কর্মকর্তারা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় আরো পাঁচটি লাশ উদ্ধার করা হয়েছে।
এর আগে গত বুধবার গভীর রাতে রাজ্যের ননি জেলার একটি টেরিটোরিয়াল আর্মি ক্যাম্পের কাছে একটি নির্মাণাধীন মেট্রো রেলওয়ে সাইটে এ ভূমিধসের ঘটনা ঘটেছে।
একজন পুলিশ কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, নিহতদের মধ্যে ২৭ জন সেনা জওয়ান এবং স্থানীয় ও নির্মাণ শ্রমিকসহ ২০ জন বেসামরিক নাগরিক রয়েছেন। টেরিটোরিয়াল আর্মি হলো ভারতীয় সেনাবাহিনীর একটি স্বেচ্ছাসেবী সংরক্ষিত বাহিনী।
এখনো পর্যন্ত প্রায় ১৫ জনের মতো নিখোঁজ রয়েছেন যাদের মধ্যে বেশিরভাগই বেসামরিক নাগরিক। মুখপাত্র বলেছেন, ভারতীয় সেনাবাহিনী এবং জাতীয় দুর্যোগ ত্রাণ বাহিনী ঘটনাস্থলে এখনো উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।