সোমবার, ২৯ Jun ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মিস ইন্ডিয়া হলেন সিনি শেঠি

ভারতের কর্ণাটকের মেয়ে সিনি শেঠি এবারের  ‘ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০২২’ বিজয়ী হয়েছেন । রোববার (৩ জুলাই) সন্ধ্যায় মুম্বাইয়ের জিও কনভেনশনে হলে বসেছিল এই আসরের গ্র্যান্ড ফিনালে। সেখানেই সিনি শেঠিকে ২১ বছর বয়েসী সিনিকে বিজয়ের মুকুট পরিয়ে দেন ‘মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০২০’ বিজয়ী মানসা বারানসী। এ প্রতিযোগিতায় প্রথম রানার আপ নির্বাচিত হয়েছেন রাজস্থানের রুবাল শেখাওয়াত। দ্বিতীয় রানার আপ উত্তর প্রদেশের শিনাতা চৌহান।

এনডিটিভি জানায়, ভারতের নানা প্রান্ত থেকে আসা ৩১ জন প্রতিযোগীকে বেছে নেওয়া হয়েছিল। এই ৩১ জন প্রতিযোগীকে প্রথমে মুম্বাই আনা হয়। সেখানে নানা প্রশিক্ষণের মাধ্যমে প্রতিযোগিতার জন্য তাদের প্রস্তুত করেন আয়োজকরা। সবাইকে পেছনে ফেলে বিজয়ের মুকুট পরেন সিনি। ৭১তম মিস ওয়ার্ল্ডের আসরে ভারতের প্রতিনিধিত্ব করবেন সিনি।

বিচারকের আসনে ছিলেন—নেহা ধুপিয়া, মালাইকা আরোরা, ডিনো মোরিয়া, মিতালি রাজের মতো তারকারা। প্রাক্তন মিস ইউনিভার্স নেহা ধুপিয়া বলেন—‘এই প্রতিভাবান মেয়েদের সঙ্গে আমি আমার যাত্রার প্রতিটা মুহূর্ত ফিরে দেখেছি।’

এবারের বিজয়ী সিনি অ্যাকাউন্টিং এবং ফিন্যান্সে স্নাতক। নাচের তালিম নেওয়া শুরু করেন মাত্র চার বছর বয়সে। সব ক্ষেত্রেই পরিবারকে পাশে পেয়েছে তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com