বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

বরিস জনসনের পদত্যাগ চান যুক্তরাজ্যের দুই-তৃতীয়াংশ মানুষ: জরিপ

যুক্তরাজ্যের দুই প্রভাবশালী মন্ত্রীর পদত্যাগের ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী জনসনের ওপর বড় ধরনের চাপ তৈরি হয়েছে। দুই মন্ত্রীর পদত্যাগের পর একটি জরিপ চালিয়েছে জরিপ সংস্থা ইউগভ। এতে অংশগ্রহণকারীদের ৬৯ শতাংশই বলেছেন, প্রধানমন্ত্রীর পদ থেকে বরিস জনসনের পদত্যাগ করা উচিত। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

২০১৯ সালে জনসনকে যারা ভোট দিয়েছেন তাদের মধ্যেও ৫৪ শতাংশ এখন তার পদত্যাগ চায়।

পদত্যাগ না করে বরিস জনসনের উচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে যাওয়া। এমন মত দিয়েছেন জরিপে অংশগ্রহণকারীদের ১৮ শতাংশ।

জরিপে অংশগ্রহণকারীদের ৬৮ শতাংশ অবশ্য মনে করছেন, বরিস জনসন পদত্যাগ করবেন না।

মঙ্গলবার সন্ধ্যায় আকস্মিকভাবে অল্প সময়ের ব্যবধানে পদত্যাগের ঘোষণা দেন যুক্তরাজ্যের অর্থমন্ত্রী ঋষি সুনাক এবং স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ। তাদের এই পদত্যাগের ফলে বরিস জনসনের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠার পাশাপাশি কনজারভেটিভ সরকারের সংকট আরও প্রকট হলো

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com