রবিবার, ২৮ Jun ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ঠাকুরগাঁওয়ে পশুরহাটগুলোতে জমে উঠেছে বেচাকেনা

ঈদুল আযহা উপলক্ষে ঠাকুরগাঁওয়ে পশুরহাটগুলোতে শেষ মূর্হুতে গরু-ছাগলের বেচাকেনা জমে উঠেছে।
হাটগুলোতে গতবারের মতো এবারও দেশি গরু বিক্রি হচ্ছে।আজ বেচাকেনা বাড়বে বলেও আশা বিক্রেতাদের।
শিবগঞ্জের গরু ব্যবসায়ী সাইফুল ইসলাম জানান, দেশি জাতের গরুর চাহিদা বেশি। জেলার সর্ববৃহৎ গরুরহাট হিসেবে পরিচিত নেকমরদ, লাহিড়ী, খোচাঁবাড়ি, মাদারগঞ্জহাট। এছাড়াও  জেলার বিভিন্ন উপজেলার হাটগুলোতে গরু বিক্রি হচ্ছে। দেশের দূর-দূরান্ত  থেকে পাইকার ও ব্যাপারীরা ওইসব হাটে এসে গরু কিনে নিয়ে যান রাজধানীঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে।এ বছর এসব পশুরহাটে অপেক্ষাকৃত বেশি দেশি গরুর আমদানি হয়েছে।
লাহিড়ী হাটের গরু ব্যবসায়ী  মো: মাসুম বিল্লাহ জানান, হাটগুলোতে গরুর চাহিদা ব্যাপক বেড়ে যাওয়ায় ব্যবসায়ীদের  চোখে আশার আলো সঞ্চারিত হচ্ছে। হাটগুলোতে বড় সাইজের গরু ১ লাখ  থেকে ৩ লাখ টাকা, মাঝারি ৫০  থেকে ৯০ হাজার টাকা,  ছোট ৩০ থেকে ৫০ হাজার এবং ছাগল ৭ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত দরে বিক্রি হচ্ছে।
ঠাকুরগাঁও ৫০ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল  মোস্তাফিজুর রহমান জানান, আমরা জেলার বিভিন্ন সীমান্তে বিজিবি’র কড়া পাহাড়া বসিয়ে ছিলাম, যেন বিদেশী গরু সীমান্ত দিয়ে ঢুকতে না পারে। কারণ বিদেশী গরু প্রবেশ করলে দেশী গরুর চাহিদা ও দাম দুটোই কমে যায়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com