রবিবার, ২৮ Jun ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

দুর্বৃত্তদের হামলায় যুবদল নেতার মৃত্যু, যশোরে ছুটে গেলেন কেন্দ্রীয় নেতারা

যশোর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি বদিউজ্জামান ধনি দুর্বৃত্তদের হামলায় নিহত হওয়ার খবর শুনে ছুটে গেছেন কেন্দ্রীয় নেতারা।

শহরের শংকরপুর আকবরের মোড়ে গত মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে বদিউজ্জামান জামান ধনিকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে দুপুর ১২টা ১০ মিনিটে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মৃত্যুর খবর শুনে যশোর ছুটে যান যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান, সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারসহ নেতৃবৃন্দ।

আজ তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে বিএনপির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ড, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেরুল হক সাবুসহ ঢাকা থেকে আগত কেন্দ্রীয় যুবদলের নেতারা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com