বুধবার, ০৮ Jul ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

আবারও ব্রেসওয়েল নৈপুণ্যে সিরিজ জয় নিশ্চিত করলো নিউজিল্যান্ড

মাইকেল ব্রেসওয়েলের অলরাউন্ড নৈপুন্যে এক ম্যাচ হাতে রেখেই আয়ারল্যান্ডের বিপক্ষে তিন  ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করেছে সফরকারী  নিউজিল্যান্ড।
গতরাতে সিরিজের দ্বিতীয় ম্যাচের নিউজিল্যান্ড ৩ উইকেটে হারিয়েছে আইরিশদের। বল হাতে ২ উইকেট ও ব্যাট হাতে ৪০ বলে অনবদ্য ৪২ রান করে দলের জয়ের নায়ক হন ব্রেসওয়েল। প্রথম ওয়ানডেতে ১২৭ রানের অনবদ্য ইনিংস খেলে নিউজিল্যান্ডকে ১ উইকেটের অবিশ^াস্য জয় এনে দিয়েছিলেন ব্রেসওয়েল।
ডাবলিনে টস জিতে প্রথমে বোলিং করতে নামে নিউজিল্যান্ড। আগের ম্যাচে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ৩০০ রান করেছিলো আয়ারল্যান্ড। এবার নিউজিল্যান্ড বোলারদের তোপে ৪৮ ওভারে ২১৬ রানেই গুটিয়ে যায় আইরিশরা। দলের পক্ষে জিওর্জি ডকরেল সর্বোচ্চ ৬১ বলে ৭৪ রান করেন। নিউজিল্যান্ডের ম্যাট হেনরি-ব্রেসওয়েল ও মিচেল স্যান্টনার ২টি করে উইকেট নেন।
২১৭ রানের টার্গেটে স্কোর বোর্ড সচল হবার আগেই ২ উইকেট হারায় নিউজিল্যান্ড। আয়ারল্যান্ডের পেসার মার্ক আইডারের দুর্দান্ত দু’টি ইর্য়কারে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরেন নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিল ও উইল ইয়ং।
এরপর ফাবিয়ান অ্যালেন ও অধিনায়ক টম লাথামের জোড়া হাফ-সেঞ্চুরিতে ম্যাচে ফিরে নিউজিল্যান্ড। অ্যালেন ৬০ ও লাথাম ৫৫ রান করেন। তবে এক পর্যায়ে ১৪৯ রানে পঞ্চম উইকেট হারিয়ে চাপে পড়ে নিউজিল্যান্ড। তখন ক্রিজে আসেন ব্রেসওয়েল।
তিনজনের সাথে  ৭০ রানের জুটি গড়ে নিউজিল্যান্ডের জয় নিশ্চিত করেন ব্রেসওয়েল। ৩টি করে চার-ছক্কা মারেন ব্রেসওয়েল।
আগামী ১৫ জুলাই সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ড।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com