বুধবার, ০৮ Jul ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

মেসির জার্সি ১৩ হাজার টাকা

নানা কাণ্ডের পর উন্মোচিত হয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপ জার্সি। কাতার বিশ্বকাপে এ জার্সি পরে খেলবেন লিওনেল মেসিরা। এই জার্সি দেখতে অনেকটা ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের মতোই। গলার কাছে সেই বিশ্বকাপের মতো থাকছে কালো বর্ডার। মিল আছে কলারেও। এমনকি অ্যাডিডাসের লোগোও দেওয়া হয়েছে একই ধাঁচে। তবে কিছুটা পার্থক্য আছে স্ট্রাইপে। সামনের ভাগে রয়েছে তিনটি আকাশি নীল ও দুটি সাদা স্ট্রাইপ। পেছনে তিনটির জায়গায় নীল রঙের স্ট্রাইপ রয়েছে দুটি। মাঝের নীল স্ট্রাইপের বদলে অনেকটা আর্জেন্টিনার পতাকার আদলে ডিজাইন করা হয়েছে। মাঝামাঝি অবস্থানে আকাশি-সাদার স্ট্রাইপ কিছুটা সরু হয়ে এসেছে। জার্সির রকমভেদে মূল্যেও রয়েছে বেশ পার্থক্য। উন্নত পাফার সংস্করণের জন্য এর মূল্য ধরা হয়েছে বাংলাদেশি মুদ্রায় ১০ হাজার ৯৫০ টাকা। যদি জার্সিতে মেসি নাম ও নম্বর লিখে নিতে চান সেক্ষেত্রে খরচ করতে হবে ১৩ হাজার ১৪০ টাকা। জার্সি পাওয়া পাবে অ্যাডিডাস নির্ধারিত শোরুমে। এছাড়া অনলাইনেও বিক্রি করবে তারা। তবে নতুন ইউজারদের জন্য বিশেষ ছাড়ের ভাবনায় রয়েছে অ্যাডিডাস। ১৫ শতাংশ ছাড় দিতে পারে নতুন রেজিস্ট্রেশন করা ভক্তদের জন্য। ইন্টারনেট

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com