সোমবার, ২৯ Jun ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

শাড়ি পরে সমালোচনার কবলে উর্ফি জাভেদ

ভারতীয় মডেল-অভিনেত্রী উরফি জাভেদ শুধু বিতর্কেই থাকতে পছন্দ করেন মনে হয়। কখনও খোলামেলা পোশাক পরে ক্যামেরার সামনে চলে আসেন, কখনও আবার যৌন আবেদন ভরা উদ্দাম নাচের ভিডিও আপলোড করেন। আর তার জন্যই এবার নেটিজেনদের একাংশের রোষানলে সোশ্যাল মিডিয়ার তারকা।

সদ্য ঈদের দিন অশালীন পোশাক পরার অভিযোগে তাকে একহাত নিয়েছেন অনেকে।

লখনউয়ে জন্ম উরফির। সেখানেই পড়াশোনা।   ২০১৬ সালে ‘বড়ে ভাইয়া কি দুলহনিয়া’ ধারাবাহিকে অবনীর ভূমিকায় অভিনয় করে গ্ল্যামার জগতে নিজের যাত্রা শুরু করেন। তারপর হিন্দি টেলিভিশনের একাধিক সিরিয়ালে অভিনয় করেছেন। ওয়েব সিরিজেও অভিনয় করেছেন উরফি। ‘বিগ বস ওটিটি’ শো-এর প্রতিযোগী ছিলেন তিনি।

কিন্তু এখন উরফির খ্যাতি সোশ্যাল মিডিয়া তারকা হিসেবেই। তাই প্রায় প্রতিদিনই এমন কিছু একটা করে দেন, যে গোটা সপ্তাহ উরফিকে নিয়েই মত্ত থাকে গুঞ্জন পাড়া। ঈদের দিন ফ্লোরাল প্রিন্টের শাড়ি পরেছিলেন উরফি। আর তার সঙ্গে পরেছিলেন ব্রালেট। শাড়ির আঁচল এমনভাবে নিয়েছিলেন যাঁতে ক্লিভেজ দেখা যায়।

এমন ছবিতে ক্ষুব্ধ নেটিজেনরা।   আজকের দিনে এমন পোশাক না পরলেই নয়! মুসলিম সমাজে কিছু নির্লজ্জেরও জন্ম হয়, এমন মন্তব্য করা হয়েছে উরফির ভিডিওতে। তর্ক-বিতর্ক থেকে ব্যঙ্গ-বিদ্রূপ, সবই হয়। তবে তা নিয়ে বিশেষ মাথা ঘামান না  উরফি। ঈদে এভাবে শাড়ি পরতে নেই তা জানেন তিনি। তবে তিনি উরফি জাভেদ, তাই যেমন ইচ্ছে তেমন পোশাক পরতে পারেন বলেই দাবি অভিনেত্রীর।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com