রবিবার, ২৮ Jun ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

এরশাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

দেশের সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার। ২০১৯ সালের এই দিনে তিনি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে দু’দিনব্যাপী দেশজুড়ে নানা কর্মসূচি নিয়েছে জাপা।

সাবেক সেনা শাসক হুসেইন মুহম্মদ এরশাদ ১৯৩০ সালের ১ ফেব্রুয়ারি অবিভক্ত ভারতের কোচবিহার জেলায় জন্মগ্রহণ করেন। পরে তার পরিবার রংপুরে চলে আসে। রংপুরেই প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা শেষ করে ১৯৫০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে ১৯৫২ সালে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন এরশাদ। ১৯৭৯ সালে তিনি লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি লাভ করেন। এরশাদ ১৯৮২ সালের ২৪ মার্চ রাষ্ট্রক্ষমতায় আসেন।

এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সকাল ৮টায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল চত্বরে এরশাদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবে জাতীয় পার্টি ও বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠন। সকাল থেকে দুপুর পর্যন্ত জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল মিলনায়তনে পবিত্র কোরআন তেলাওয়াত করা হবে। বিকেল ৩টায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল চত্বরে স্মরণসভা ও দোয়া মাহফিল অনৃষ্ঠিত হবে। স্মরণ সভা শেষে বিকেলে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হবে।

অনুরূপভাবে আগামীকাল শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর শ্যামপুর জুরাইন রেলগেটে আরেকটি স্মরণসভার আয়োজন করেছে জাপা। অনুষ্ঠান শেষে তিন হাজার সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com