বুধবার, ০৮ Jul ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শ্রীলঙ্কার সরকার বিরোধী বিক্ষোভকারীরা বৃহস্পতিবার বলেছে, তারা সরকারি ভবনগুলোর দখল নিয়েছে। মারাত্মক অর্থনৈতিক সঙ্কটের মুখে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে গত কয়েক মাস ধরে প্রতিবাদ বিক্ষোভ চালিয়ে আসছে।
বিক্ষোভকারীরা সপ্তাহান্তে প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের প্রাসাদ দখল করে নেয়। গতকাল বুধবার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে গোপনে দেশ ছেড়ে মালদ্বীপে পালিয়েছেন। ঐ সময় বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের অফিসে হামলা চালায়।
রাজাপাকসে বুধবার পদত্যাগের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু তিনি তা করেছিলেন বলে কোনও ঘোষণা ছিল না।
প্রধানমন্ত্রী, যাকে রাজাপাকসে তার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দিয়েছিলেন, তিনি রাষ্ট্রীয় ভবনগুলো খালি করার দাবি করেছিলেন এবং নিরাপত্তা বাহিনীকে ‘শৃঙ্খলা পুনরুদ্ধারের জন্য যা প্রয়োজন’ তা করার নির্দেশ দিয়েছিলেন।
বিক্ষোভকারীদের এক মুখপাত্র বলেছেন, ‘আমরা অবিলম্বে প্রেসিডেন্ট প্রাসাদ, প্রেসিডেন্ট সেক্রেটারিয়েট এবং প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সবকিছু শান্তিপূর্ণভাবে প্রত্যাহার করছি, তবে আমরা সংগ্রাম অব্যাহত রাখব।’
বিক্ষোভকারীদের সমর্থনকারী শীর্ষস্থানীয় বৌদ্ধ সন্ন্যাসী ২শ’ বছরের পুরনো প্রেসিডেন্ট প্রাসাদটি একটি জাতীয় সম্পদ এবং এটিকে রক্ষা করা উচিত,’ সন্ন্যাসী ওমালপে সোবিথা সাংবাদিকদের বলেছেন। ‘একটি সঠিক অডিট এবং সম্পত্তি রাষ্ট্রকে ফেরত দেওয়া জরুরী।’