রবিবার, ২৮ Jun ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

কম গুরুত্বের ৮১ প্রকল্পের বরাদ্দ স্থগিত

কম গুরুত্বের ৮১ প্রকল্পের বরাদ্দ আপাতত স্থগিত করা হয়েছে। আর ৬৩৬ উন্নয়ন প্রকল্পে কমানো হচ্ছে সরকারের খরচ।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলছেন, বিশ্ব অর্থনীতির সংকটের প্রভাব মোকাবিলায় এসব পদক্ষেপ নেয়া হয়েছে। এসবের পাশাপাশি সরকার পরিচালনার খরচ কমানোর পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা।

এ বছর সরকারের বাস্তবায়নের তালিকায় রয়েছে অন্তত ১ হাজার ৩৭২ প্রকল্প। এ ক্যাটাগরিতে রয়েছে পদ্মা রেলসেতু, কর্ণফুলী টানেল, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ ৬৪৬ প্রকল্প। এগুলো চলবে স্বাভাবিক গতিতেই।

ক্যাটাগরি বি-তে রয়েছে জেলা কারাগার, আঞ্চলিক পাসপোর্ট ভবন নির্মাণসহ ৬৩৬ প্রকল্প। এগুলোতে বরাদ্দের সর্বোচ্চ ৭৫ শতাংশ খরচ করা যাবে।

খুলনা বিভাগীয় কমিশনারের নতুন কার্যালয়, কনভেনশন সেন্টার, করভবন নির্মাণের মত সারা দেশের ৮১টি সি ক্যাটাগরির প্রকল্প আপাতত বন্ধ থাকবে।

পরিকল্পনামন্ত্রী বলছেন, বিশ্ব অর্থনীতিতে প্রভাব ফেলেছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। বিদ্যুৎ ও জ্বালানিখাতের ভর্তুকি বাড়ায় চাপ বেড়েছে সরকারের। তাই সাশ্রয়ী পরিকল্পনা নেয়া হয়েছে।

সরকারের এসব উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। তবে সিদ্ধান্তগুলো কঠোরভাবে বাস্তবায়ন ও অপচয় কমানোর তাগিদ তাদের।

এসব পদক্ষেপে ৩০ থেকে ৩২ হাজার কোটি টাকা সাশ্রয় হবে বলে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com