রবিবার, ২৮ Jun ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ট্যানারি মালিকদের চামড়া সংগ্রহ শুরু আজ, লক্ষ্য ৯৫ লাখ পিস

বৃহস্পতিবার থেকেই ঢাকায় হাট বাজারে গিয়ে লবণযুক্ত কাঁচা চামড়া সংগ্রহ শুরু করেছেন ট্যানারি মালিকরা। তবে ঢাকার বাইরে রোববার থেকে চামড়া সংগ্রহ শুরু হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাখাওয়াত উল্লাহ।

এর আগে, বুধবার কাঁচা চামড়ার ব্যবস্থাপনা নিয়ে সংবাদ সম্মেলন করে বিটিএ।

সংগঠনটি জানায়, সঠিক দাম নিশ্চিতে আগামী বছর থেকে লবণ ছাড়া এবং লবণযুক্ত দুই ধরনের চামড়ার দর নির্ধারণের প্রস্তাব করা হবে।

১০ থেকে ১২ জুলাই পর্যন্ত ৩ দিনে গরু, মহিষ, ছাগল ও ভেড়ার ৫ লাখ পিস কাঁচা চামড়া সংগ্রহ করা হয়েছে। এবার লবণযুক্ত ৯৫ লাখ পিস চামড়া সংগ্রহ করা হবে।

পুরো চামড়া সংগ্রহে তিন থেকে চার মাস সময় লাগবে। কাঁচা চামড়ার সংগ্রহ বাড়লেও এখন প্রক্রিয়াজাতকরণকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন ট্যানারি মালিকরা।

তাই সহজে প্রক্রিয়াজাতকরণের কেমিক্যাল পেতে বন্ড সুবিধা বহাল এবং আওতা বাড়ানোর আহ্বান জানান তারা। চামড়া শিল্প নগরীর সেন্ট্রাল ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্টকে (সিইটিপি) আন্তর্জািতিক মানের করা ও জরুরি ভিত্তিতে পরিবেশগত ছাড়পত্র নবায়নের দাবিও জানায় বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com