বুধবার, ০৮ Jul ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের (এমবিএস) সঙ্গে বৈঠকের সময় সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার বিষয়টি উত্থাপন করেছেন। খবর বিবিসি।
চার দিনের মধ্যপ্রাচ্য সফরের তৃতীয়দিন শুক্রবার সৌদি আরবে পৌঁছান বাইডেন। সফরের প্রথম দিনে গত বুধবার ইসরায়েল যান তিনি।
এর আগে মানবাধিকার রেকর্ডের কারণে ‘অস্পশ্য রাষ্ট্রে’ পরিণত করার প্রতিশ্রুতি দিলেও এখন সম্পর্ক পুনর্গঠনের জন্য সৌদি আরবে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
তিনি স্পষ্ট করে বলেছেন, ২০১৮ সালের হত্যাকাণ্ডটি ‘আমার ও যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ’। আরও বলেন, দুই দেশ অন্যান্য বিষয়ে সমঝোতায় পৌঁছেছে।