বুধবার, ০৮ Jul ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

শ্রীলঙ্কায় প্রেসিডেন্টকে ‘মহামান্য’ ডাকা নিষিদ্ধ, বিলুপ্ত তার পতাকা

গোতাবায়া রাজাপাকসে প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগের পর শুক্রবার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছেন।

নিউজ ফার্স্ট এর প্রতিবেদনে বলা হয়েছে, দায়িত্ব নেয়ার পরপরই তিনি প্রেসিডেন্টকে সম্বোধনের জন্য ‘মহামান্য’ শব্দটি ব্যবহার নিষিদ্ধ করেছেন এবং প্রেসিডেন্টের পতাকাও বিলুপ্ত করেছেন।

এক টেলিভিশন ভাষণে রনিল বলেন, ‘ব্যক্তিকে রক্ষার পরিবর্তে দেশকে রক্ষা করুন।’

তিনি ভাষণে বলেন, ‘প্রেসিডেন্টের পতাকা বিলুপ্ত করা হবে, কারণ দেশকে কেবল একটি পতাকা ঘিরেই জড়ো হতে হবে, যা জাতীয় পতাকা। আমি কখনোই কোনো অসাংবিধানিক কাজে সহায়তা করব না।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com