বুধবার, ০৮ Jul ২০২৬, ১১:০২ অপরাহ্ন
বিশ্ব আবহাওয়া সংস্থা বলছে,পর্তুগাল, স্পেন ও ফ্রান্সে তীব্র তাপপ্রবাহ ও দাবানল আগামী দিনগুলোতে আরও খারাপ হতে পারে এবং ইউরোপের অন্যান্য অংশেও তা ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর ভয়েস অব আমেরিকা।
ব্রিটেনের তাপমাত্রা ইতোমধ্যেই রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। ব্রিটেনের আবহাওয়া দপ্তর ইংল্যান্ড ও ওয়েলসের বেশিরভাগ অংশে চরম তাপপ্রবাহের বিষয়ে কড়া সতর্কতা জারি করেছে। পূর্বাভাসে বলা হয়েছে রবিবার ও সোমবার তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে অস্বাভাবিক উচ্চে পৌঁছাতে পারে।
পর্তুগালের তাপমাত্রা ৪৬ ডিগ্রি সেলসিয়াসের ওপরে পৌঁছেছে। সেখানে তাপপ্রবাহের চরম লাল সতর্কতা জারি করে মানুষের জীবন-হুমকির মুখে বলে সাবধান করে দেওয়া হয়েছে। একই ধরনের সতর্কতা জারি করা হয়েছে স্পেন-ফ্রান্সেও। পর্তুগাল, স্পেনের পশ্চিমাঞ্চল এবং দক্ষিণ-পশ্চিম ফ্রান্সে ২০টিরও বেশি দাবানলের খবর পাওয়া গেছে।
নেচার জিওসায়েন্স জার্নাল আটলান্টিক মহাসাগরের ওপরে একটি উচ্চ চাপ সম্প্রসারণের সম্ভাব্য প্রভাব সম্পর্কে সাম্প্রতিক একটি মডেলিং গবেষণার ফলাফল প্রকাশ করেছে।