শনিবার, ২৭ Jun ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

৮০০ কোটি টাকা হাপিস

বাংলাদেশ ব্যাংকের সমমূলধন উদ্যোক্তা তহবিল (ইইএফ) থেকে বিনাসুদে নেওয়া ৮১২ কোটি টাকা গচ্চা গেছে। এ তহবিল থেকে ৫৭৭টি প্রতিষ্ঠানকে ১ হাজার ৫ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছিল। এসব উদ্যোক্তা ভুয়া কাগজপত্র বানিয়ে ঋণ নিয়েছিল। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে দেওয়া সরকারের নিরীক্ষা বিভাগের একটি প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

২০০১ সালে ১০০ কোটি টাকা নিয়ে সমমূলধন উদ্যোক্তা তহবিল বা ইইএফ গঠন করেছিল সরকার। এরপর ২০০৯ সাল পর্যন্ত এটি পরিচালনার দায়িত্বে ছিল বাংলাদেশ ব্যাংক। এরপর অর্থ মন্ত্রণালয় ইইএফ ব্যবস্থাপনার দায়িত্ব দেয় ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশকে (আইসিবি)। ২০০৯ সালের ১ জুন থেকে আইসিবি ইইএফ তহবিল ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে।

২০০১ থেকে ২০১৪ সাল পর্যন্ত সরকারের তহবিল থেকে ১ হাজার ৮২৫ কোটি টাকা উত্তোলন করা হয়েছে ইইএফের জন্য। ২০১৫ সালের ৩০ জুন পর্যন্ত খাদ্য প্রক্রিয়াজাতকরণ, কৃষিভিত্তিক শিল্পপ্রতিষ্ঠান স্থাপন ও তথ্যপ্রযুক্তি (আইটি) খাতে আট বছর মেয়াদে ১ হাজার ৫ কোটি টাকা বিনাসুদে ঋণ দেওয়া হয়। এর মধ্যে এখন পর্যন্ত ১৯৩ কোটি টাকা ফেরত এসেছে। বাকি ৮১২ কোটি টাকা তুলতে পারেনি বাংলাদেশ ব্যাংক। অর্থাৎ মোট ঋণের ৮০ দশমিক ৫৯ শতাংশই অনাদায়ী রয়ে গেছে। এই অর্থ আদায়ের জন্য এখন পর্যন্ত বাংলাদেশে ব্যাংক ও আইসিবি কোনো আইনানুগ ব্যবস্থা নেয়নি।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, বাংলাদেশে ব্যাংকের হাতে থাকা অবধি এই তহবিল থেকে ১৮৩টি প্রকল্পে বিনিয়োগ হিসেবে ৪১৪ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। বাকি অর্থ আইসিবির কাছে এই তহবিলের দায়িত্ব যাওয়ার পর ৩৯৪টি প্রকল্পে দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com