বুধবার, ০৮ Jul ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
দেশের বিভিন্ন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩০ জন নিহত হয়েছেন। এদের মধ্যে টাঙ্গাইলের মির্জাপুরে আটজন, বগুড়ায় চারজন, সিরাজগেঞ্জের তাড়াশে চারজন, হবিগঞ্জের নবীগঞ্জে তিনজন, ময়মনসিংহের ত্রিশালের তিনজন, ব্রাহ্মণবাড়িয়া সদরে দুইজন, গাজীপুর পুবাইল ও শুকুন্দিরবাগে দুইজন, ঝিনাইদহের কালীগঞ্জে একজন, রাজশাহীর মোহনপুরে একজন, চট্টগ্রামের ফটিকছড়িতে একজন এবং রাজধানী ঢাকার কাওরান বাজারে একজন নিহত হয়েছেন।
আজ শনিবার (১৬ জুলাই) ভোর থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত পড়ুন দেশ রূপান্তরের প্রতিনিধিদের পাঠানো খবরে।
টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার পাকুল্যা এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। সম্পর্কে তারা মা ও ছেলে-মেয়ে। শনিবার দুপুর পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার বাশতৈল এলাকার মাসুদ মিয়ার স্ত্রী পারভীন বেগম (৩৫), ছেলে সুমন (১০) ও মেয়ে সাদিয়া (৮)।
এর আগে একই উপজেলায় ভোরে আরেক দুর্ঘটনায় চারজন বাসযাত্রী নিহত হন। শনিবার ভোর সাড়ে চারটার দিকে মহাসড়কের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দুল্যা মনসুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঢাকাগামী থেমে থাকা বালুভর্তি একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বিনিময় পরিবহনের একটি বাস ধাক্কা দেয়।