বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

করোনা: ২৪ ঘণ্টায় মৃত্যু ৪, শনাক্ত ৯০০

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ৯০০ জনের করোনা শনাক্ত হয়েছে।

রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৯৬ হাজার ৩৪০ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ২৩৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪ জনের মধ্যে ২ জন পুরুষ এবং ২ জন নারী।

শনাক্তদের মধ্যে ৫৭১ জন ঢাকা বিভাগের, ২৫ জন ময়মনসিংহ বিভাগের, ১১৮ জন চট্টগ্রাম বিভাগের, ৪৫ জন রাজশাহী বিভাগের, ২৯ জন রংপুর বিভাগের, ৩ জন খুলনা বিভাগের, ২১ জন বরিশাল বিভাগের এবং ১২ জন সিলেট বিভাগের।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com