শনিবার, ২৭ Jun ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

রেকর্ড পরিমাণ পেঁয়াজ মজুত করেছে ভারত

ভারতে নিত্য প্রয়োজনীয় সব সামগ্রীরই দাম বেড়েছে সম্প্রতি। গ্যাস সিলিন্ডার, জ্বালানি তেল থেকে শুরু করে সবজির বাজারেও এর আঁচ পড়েছে। এ আবহে পেঁয়াজের মূল্যবৃদ্ধি নিয়ে চিন্তিত হতে হবে না। জনগণের জন্য দেশটির কেন্দ্রের তরফে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে।

হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানায়, চলতি অর্থ বছরে পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার জন্য কেন্দ্রীয় সরকার আড়াই লাখ টন পেঁয়াজের মজুত করেছে।

এর আগে ভারত সরকার এত বেশি পরিমাণে পেঁয়াজ কখনো মজুত করেনি। এটাই এখন পর্যন্ত রেকর্ড। উৎসবের দিনগুলোতে এই পেঁয়াজ বাজারে ছাড়া হবে। যাতে জনগণ কম দামেই পেঁয়াজ কিনতে পারেন।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত পেঁয়াজের উৎপাদন কম হতে পারে। এমতাবস্থায় সরবরাহ বজায় রাখতে এই মজুত খুবই কার্যকর হতে পারে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com