শনিবার, ২৭ Jun ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

গ্যাস সংকটে চট্টগ্রামে সার কারখানায় উৎপাদন বন্ধ

দীর্ঘ আড়াই মাস বন্ধের পর গত ২০ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে সার উৎপাদন শুরু হয় চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা লিমিটেডে (সিইউএফএল)। তবে গত মঙ্গলবার রাত সাড়ে ৮টায় রাষ্ট্রায়ত্ত এ কারখানাটিতে আবারও ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। কারখানার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আক্তারুজ্জামান বলেন, গ্যাসের চাপ কমে যাওয়ার কারণে কারখানার উৎপাদন বন্ধ রাখা হয়েছে।

সিইউএফএল সূত্র জানায়, কারখানার সার উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন প্রায় পৌনে ২ কোটি টাকার বেশি লোকসান গুনতে হয়।

সূত্র জানায়, সিইউএফএলের নিয়ন্ত্রক সংস্থা বিসিআইসি কর্তৃপক্ষ চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের বার্ষিক উৎপাদন ক্ষমতা ২৪৭০০০ মেট্রিক টন নির্ধারণ করে। কারখানাটি এর মধ্যে বেশ কয়েকবার উৎপাদন বন্ধ হয়ে গেলেও পরে উৎপাদন শুরু হয়। সবশেষ গত ৩ ডিসেম্বর বন্ধ হয়ে যাওয়ার পর গত ২০ ফেব্রুয়ারি ফের রাষ্ট্রায়ত্ত এ কারখানাটিতে ইউরিয়া উৎপাদন শুরু হয়েছিল।

সিইউএফএল কর্তৃপক্ষ জানায়, কারখানাটি সচল থাকলে দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন সার উৎপাদন করা সম্ভব হয়। সর্বশেষ উৎপাদন হয়েছে ১০০ থেকে ১২শ মেট্রিক টন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com