বুধবার, ০৮ Jul ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন

বৃষ্টিপাতের প্রবণতা আরো বাড়বে

দেশের বিভিন্ন এলাকায় আজ শনিবার হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে; এছাড়া আগামী তিন দিন বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় কুতুবদিয়ায় ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া তেঁতুলিয়ায় ২৩ মিলিমিটার, হাতিয়ায় ১৭ মিলিমিটার, বদলগাছীতে ১৫ মিলিমিটার, সৈয়দপুরে ১৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আজ শনিবার (২৩ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে মাঝারি ধরনের ভার থেকে ভারী বর্ষণও হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল টেকনাফে ২৫.২ ডিগ্রি সেলসিয়াস।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com