বুধবার, ০৮ Jul ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা ইউনিয়নের সোরা গ্রাম থেকে গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
পুলিশ বলছে, গৃহবধূ তাসকিয়া খাতুনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দিনগত রাত ১টার দিকে বাড়ির বাইরে পড়ে থাকা অবস্থায় তার রক্তাক্ত মরদেহ দেখতে পান স্বজনরা।
শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শিদ বলেন, ‘নিহত তাসকিয়া গাবুরার ৯নং সোরা গ্রামের ইসমাইল গাজীর স্ত্রী। তার অনাকাঙ্ক্ষিত মৃত্যুর খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে গেছে।
‘মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে। হত্যার রহস্য উন্মোচনে পুলিশ কাজ করছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের শাশুড়িকে থানায় নিয়ে আসা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমার ভাসুর তাসকিয়া বাথরুমে গেছে কি না দেখতে বলেন। কিন্তু সেখানেও না পেয়ে হঠাৎ বাড়ির বাইরে লাইট মারতেই দেখি তাসকিয়ার রক্তাক্ত মরদেহ। সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে সবাইকে ডাকি। পরে পুলিশে খবর দেয়া হয়।