বুধবার, ০৮ Jul ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

করোনার উপসর্গ কমছে সেরে উঠছেন বাইডেন

করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। করোনার উপসর্গগুলো কমে আসছে। তিনি সেরে উঠছেন।
হোয়াইট হাউসের ডাক্তার শনিবার এ কথা জানিয়েছেন।
এর দুদিন আগে ৭৯ বছর বয়সী বাইডেনের করোনা পজিটিভ শনাক্ত হয়।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারিকে লেখা এক চিরকূটে ডাক্তার কেভিন ও কন্নর জানান, আইসোলেশানে থাকা বাইডেনের গলা ব্যথা, নাক দিয়ে পানি পড়া, কাশি এবং শরীরে ব্যথার উপসর্গ রয়েছে। কিন্তু এসব উপসর্গের তীব্রতা কমে যাচ্ছে।
বাইডেনের নাড়ি, রক্তচাপ, তাপমাত্রা এবং অক্সিজেনের লেভেল খুবই স্বাভাবিক রয়েছে।
বাইডেনের প্যাক্সিলোভিড ও টেলিনল ঔষধ সেবন অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
ডাক্তার কেভিন আরো বলেন, প্রাথমিক অনুসন্ধান থেকে মনে করা হচ্ছে বাইডেন তীব্র সংক্রমণযোগ্য অমিক্রনের উপধরন বিএ.৫ দ্বারা আক্রান্ত হয়েছেন।
করোনার কারনে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্ট বাইডেনের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ রয়েছে।
তিনি করোনার দুটি ডোজসহ দুবার বুস্টার ডোজও নিয়েছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com