রবিবার, ২৮ Jun ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য প্রচেষ্টা অব্যাহত থাকবে: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন, অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য প্রচেষ্টা অব্যাহত থাকবে। আজ রবিবার (২৪ জুলাই) নির্বাচন ভবনে বাংলাদেশ খেলাফত আন্দোলনের সঙ্গে সংলাপে বসে সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।

সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনে সকলেরই প্রত্যাশা। এর জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে ও থাকবে।

বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমিরে শরিয়ত (চেয়ারম্যান) মাওলানা আতাউল্লাহ হাফেজীর নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নেয়। এতে সিইসিসহ চার নির্বাচন কমিশনার, ইসি সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিয়েছেন।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত দলগুলোর সঙ্গে সংলাপ করছে ইসি। ৩১ জুলাই পর্যন্ত এ সংলাপ চলবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com