শনিবার, ২৭ Jun ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সুন্দরবনে কুমিরের সঙ্গে লড়াইয়ে জয় হলো গর্ভবতী গাভির

মোংলায় সুন্দরবনের শ্যালা নদীতে পানি খেতে নেমে কুমিরের আক্রমণের শিকার হয়েছে এক গর্ভবতী গাভি। তবে কুমিরের সঙ্গে লড়াইয়ে জেতে গাভিটি। কুমির পা কামড়ে ধরে থাকলেও তাকে টেনে পাড়ের দিকে তুলে আনে গাভিটি। পরে বন বিভাগ আহত গাভি উদ্ধার করে।

কুমির গাভির পেছনের রান ও দুই পা কামড়ে জখম করে। বন বিভাগ সেটি উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করে।

পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জ কার্যালয়ের বোটম্যান মো. মিজানুর রহমান জানান, রবিবার বিকেল ৫টার দিকে মোংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি এলাকার চাঁদপাই ফরেস্ট লঞ্চ ঘাট সংলগ্ন শ্যালা নদীর তীরে একটি গাভি পানি খেতে নামে। গাভিটি পানি খেতে নামতেই শ্যালা নদীর ওই জায়গা থাকা একটি বিশাল কুমির তাকে আক্রমণ করে। কুমিরটি গরুর পেছনের ডান রানে কামড়ে ধরে টানতে থাকে। আর গাভিটিও ছাড়িয়ে যাওয়ার জন্য ওপরের দিকে উঠতে থাকে। গাভির রান কামড়ে থাকা অবস্থায় কুমিরও প্রায় অর্ধেক পরিমাণ তীরে উঠে যায়। কুমির ও গাভির ধস্তাধস্তি এবং গাভির ডাকে লঞ্চঘাটের লোকজন ছুটে আসে। পরে লোকজনের তাড়া ও শব্দে কুমির নদীতে চলে যায়। পরে গাভিটিকে সেখান থেকে উদ্ধার করে এনে মালিকের কাছে দিয়েছি। মালিক চিকিৎসার জন্য দ্রুতই পশু হাসপাতালে নিয়ে গেছেন।

বন বিভাগের বোটম্যান মিজান আরো বলেন, কুমিরে গাভি ধরার খবর পেয়ে স্টেশনের অপর বোটম্যান সুলতান মাহমুদ ও বনপ্রহরী অসিম কুমার গিয়ে তাকে উদ্ধার করে কর্তৃপক্ষের নির্দেশে মালিকের কাছে হস্তান্তর করি। এ গাভির মালিক হলো জয়মনি এলাকার নাগেরপুকুর পাড়ের শ্যামল মজুমদার।

তিনি আরো বলেন, কুমিরের আক্রমণে গাভির পেছনের রান ও দুই পাসহ শিরায়ও মারাত্মক জখম হয়েছে। রান ও পায়ের কয়েক জায়গার মাংস থেঁতলে গেছে।

ওই গাভির পেটে ৫ মাসের বাচ্চা রয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com