বুধবার, ০৮ Jul ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

দেশে পৌঁছেছে ডেপুটি স্পিকারের মরদেহ

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাড. ফজলে রাব্বী মিয়ার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে।

আজ সোমবার (২৫ জুলাই) সকাল ৮টা ৪৫ মিনিট নাগাদ ইকে-৫৮২ নামক বিমানের একটি ফ্লাইটে তার মরদেহ বিমানবন্দরে এসে পৌঁছায়।

সকাল ৯টার দিকে বিমানবন্দরের আট নম্বর ফটক দিয়ে অ্যাম্বুলেন্সে করে মরদেহ নিয়ে যাওয়া হয়। এসময় আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা ও প্রেসিডিয়াম সদস্য শাজাহান খানসহ কয়েকজন সিনিয়র নেতা, ফজলে রাব্বি মিয়ার পরিবারের সদস্য ও সংসদের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, বিমানবন্দর থেকে তার লাশ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নেওয়া হবে। সেখানে সকাল সাড়ে ১০টায় তার প্রথম নামাজের জানাযা অনুষ্ঠিত হবে। পরে একইদিনে বেলা তিনটায় গাইবান্ধা সাঘাটা উপজেলার ভরতখালী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে তার দ্বিতীয় নামাজের জানাযা অনুষ্ঠিত হবে।

দীর্ঘ নয় মাস দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে আমেরিকার নিউইয়র্ক স্ট্যাটের মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শুক্রবার মারা যান ডেপুটি স্পিকার অ্যাড. ফজলে রাব্বী মিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com