রবিবার, ২৮ Jun ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

দেশে পুতুল সরকার বসানোর চেষ্টা চলছে : নৌ প্রতিমন্ত্রী

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, আমরা মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। দেশে মাছের কোনো সংকট নেই। বিভিন্ন প্রজাতির মৎস উৎপাদনে গবেষণা চলছে।

রবিবার বিকেলে বোচাগঞ্জ উপজেলা পরিষদের হল রুমে উপজেলার জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদ্বোধন ও মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানের তিনি এসব কথা বলেন।

নৌপ্রতিমন্ত্রী আরো বলেন, বাংলাদেশে পুতুল সরকার বসানোর চেষ্টা করানো হচ্ছে। এই জন্য আজকে এত ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র আমাদের মোকাবেলা করতে হবে।

বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পালের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাহিদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সেতাবগঞ্জ পৌর মেয়র মো. আসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মো. আফছার আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল বাসার, মো. সায়েদুজ্জামান, উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবীর প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com