শনিবার, ২৭ Jun ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বিমানের আবর্জনার ট্রলিতে মিলল কোটি টাকার স্বর্ণ

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের আবর্জনার ট্রলি থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার হয়েছে।

মঙ্গলবার সকালে কাতারের দোহা থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইটটির যাত্রীরা নেমে যাওয়ার পর আবর্জনার ট্রলি স্ক্যান করে এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়।

রাজস্ব কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধার স্বর্ণের ওজন ১ কেজি ১৬ গ্রাম এবং আনুমানিক মূল্য প্রায় ১ কোটি টাকা। তবে, কে বা কারা এ স্বর্ণ নিয়ে এসেছে, তা এখনো জানাতে পারেননি তারা।

বিমানবন্দরের রাজস্ব কর্মকর্তা নাজ্জাসি পারভেজ জানান, তাদের কাছে তথ্য ছিল এই ফ্লাইটে করে স্বর্ণ আসতে পারে। কিন্তু, কোনো যাত্রীর কাছে কিছু পাওয়া যায়নি। পরে বিমানের আবর্জনার ট্রলি স্ক্যান করে এসব স্বর্ণ উদ্ধার হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com