বুধবার, ০৮ Jul ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
ভারতের ১৫তম রাষ্ট্রপতি হিসেবে আজ সোমবার শপথ নিয়েছেন দ্রৌপদী মুর্মু। সংসদের সেন্ট্রাল হলে তাকে শপথবাক্য পাঠ করান দেশের প্রধান বিচারপতি এন ভি রামানা।
এরপরই তিনি রাষ্ট্রপতি হিসেবে প্রথম ভাষণ দেন দ্রৌপদী। দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে নির্বাচিত হওয়া দ্রৌপদী দেশের সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি।
বক্তব্যে দ্রৌপদী বলেন, ‘সকলের আশীর্বাদে আমি দেশের রাষ্ট্রপতি হয়েছি। আমি প্রগতিশীল একটি দেশের রাষ্ট্রপতি হয়েছি। নিজেকে খুব সৌভাগ্যবতী মনে হচ্ছে।’
ভাষণে দ্রৌপদী আরও বলেন, ‘স্বাধীনতার ৫০ বছরে আমার রাজনৈতিক জীবন শুরু হয়েছিল। আর স্বাধীনতার ৭৫ বছরে আমি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পেয়েছি। দেশের রাষ্ট্রপতি হওয়া আমার ব্যক্তিগত প্রাপ্তি নয়। এটি ভারতের প্রতিটি দরিদ্র মানুষের প্রাপ্তি। আমার রাষ্ট্রপতি হওয়া প্রমাণ করে যে, ভারতের দরিদ্র মানুষেরা শুধু স্বপ্নই দেখেন না, সেই স্বপ্ন পূরণও করতে পারেন।’