বুধবার, ০৮ Jul ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৮৭জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল বুধবার (২৭ জুলাই) সকাল ছয়টা থেকে আজ বৃহস্পতিবার (২৮ জুলাই) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৫৪৪০ পিস ইয়াবা, ৬৭ গ্রাম হেরোইন, ৭ কেজি ৯৪৯ গ্রাম গাঁজা, ৮৫ বোতল ফেন্সিডিল ও ১০৪টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬০টি মামলা রুজু হয়েছে।