সোমবার, ২৯ Jun ২০২৬, ০১:০০ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

জাহ্নবীকে বিয়ে করতে হলে যে যোগ্যতা থাকতে হবে

অভিনেত্রী জাহ্নবী কাপুর শরীরী সৌন্দর্য আর অভিনয়ের গুণে দর্শকমনে জায়গা করে নিচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় এই অভিনেত্রী। যার ফলে স্বাভাবিকভাবেই তাঁর ব্যক্তিগত জীবন আলোচনায় চলে আসে।

বছরখানেক আগে নিজের বিয়ের পরিকল্পনার কথা জানিয়েছিলেন জাহ্নবী।

তবে জাহ্নবীকে যিনি বিয়ে করতে চাইবেন তাঁকে একটি শর্ত অবশ্যই পূরণ করতে হবে। সেটা জাহ্নবীর বাবা-প্রযোজক বনি কাপুরের দেওয়া শর্ত। তা হলো, ছেলেকে ৬ ফুট ১ ইঞ্চি লম্বা হতে হবে।

বাবা বনির সঙ্গে জাহ্নবীর বন্ধুসুলভ সম্পর্ক। বিষয়টি নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, তার হবু বরের জন্য একটি শর্ত দিয়ে রেখেছেন বনি কাপুর। অভিনেত্রী বলেন, “বাবার একটি শর্ত আছে। অন্য কিছু নিয়ে তার মাথা ব্যথা নেই। তার একটাই কথা, ‘ছেলেকে আমার সমান লম্বা হতে হবে। ’ আর বাবার উচ্চতা ৬ ফুট ১ ইঞ্চি। ”

জাহ্নবী জানান, ছোটবেলা থেকেই বিভিন্ন দেশে তাকে ও তার বোন খুশিকে ঘুরিয়েছেন বাবা বনি। কোনো কিছুর কমতি রাখেননি। তাই বিয়ের পর স্বামীও যেন তাদেরকে এরকম রাখতে পারে, সে বিষয়টি নিশ্চিত হতে চান বনি।

বলিউডের কালজয়ী অভিনেত্রী শ্রীদেবীর মেয়ে জাহ্নবী। ২০১৮ সালে ‘ধড়ক’ সিনেমার মাধ্যমে আত্মপ্রকাশ করেছেন তিনি। এরপর তাকে দেখা গেছে ‘গুঞ্জন সাক্সেনা’, ‘রুহি’ সিনেমায়। আগামী ২৯ জুলাই মুক্তি পাচ্ছে জাহ্নবীর নতুন সিনেমা ‘গুডলাক জেরি’।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com