সোমবার, ২৯ Jun ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

শুক্রবার নিউ ইয়র্কে এক মঞ্চে সাকিব ও শাকিব

সাকিব আল হাসান ও শাকিব খান- দেশের দুই অঙ্গনের শীর্ষ দুজন। এর আগে এই দুজনকে দেখা গিয়েছিল একসঙ্গে টেলিভিশন পর্দায়। এবার এই দুই তারকাকে নিউ ইয়র্কের একটি অনুষ্ঠানে এক মঞ্চে দেখা যাবে।

আগামীকাল শুক্রবার (২৯ জুলাই) নিউ ইয়র্কে অবস্থিত ‘ওয়ার্ল্ড ফেয়ার ম্যারিনায়’ এই দুই তারকাকে নিয়ে আয়োজন করা হচ্ছে ‘মিট অ্যান্ড গ্রিট উইথ দ্য ওয়ার্ল্ড সুপারস্টার সাকিব আল হাসান অ্যান্ড ঢালিউড কিং শাকিব খান’।

টিকিটের দাম রাখা হয়েছে ২০০ ডলার যা বাংলাদেশি টাকায় ২০ হাজার টাকা। বিশেষ এই অনুষ্ঠানের আয়োজন করেছে শো টাইম মিউজিক।

আয়োজক আলমগীর খান আলম বলেন, ‘সাকিব আল হাসান এবং শাকিব খান দুজনই বাংলাদেশের গর্ব। দুজনই নিজেদের অঙ্গনের সবচেয়ে বড় তারকা। যুক্তরাষ্ট্রেও তাদের অনেক ভক্ত-শুভাকাঙক্ষী রয়েছে। তাদের কথা মাথায় রেখেই আমাদের এই আয়োজন। আশা করি সময়টা সবাই দারুণ উপভোগ করবেন। ’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com