রবিবার, ২৮ Jun ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
রিমোট কন্ট্রোলের ডাকা আন্দোলনে জনগণ সাড়া দেবে না। সাহস থাকলে দেশে এসে আন্দোলন করতে তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (২৮ জুলাই) সকালে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের অন্তর্গত হাজারীবাগ থানার ১৪ ও ২২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বাসভবনে থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি এ আহ্বান জানান তিনি।
দেশ ভালো থাকলে বিএনপি নেতাদের মন কেন খারাপ হয়— তা জানতে চেয়ে ওবায়দুল কাদের বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, জনগণের প্রতি আস্থা রাখুন, নির্বাচনে অংশ নিন। নির্বাচনের মাধ্যমেই ক্ষমতার পরিবর্তন হবে।
দেশে গণতন্ত্র নেই, বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেষ পর্যন্ত বিএনপি তাদের অস্তিত্ব ও দলকে রক্ষা করতেই নির্বাচনে অংশ নেবে।