বুধবার, ০৮ Jul ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

ইরাকের সংসদ ভবনে ফের জনতার হামলা

ইরাকের সংসদ ভবনে আবারও হামলা চালিয়েছে দেশটির প্রভাবশালী শিয়া নেতা মুক্তাদা আল-সদরের সমর্থকরা। গত সাত দিনের মধ্যে আজ শনিবার দ্বিতীয় বারের মতো ওই শিয়া নেতার সমর্থকরা রাজধানী বাগদাদের গ্রিন জোনে অবস্থিত সংসদ এলাকার নিরাপত্তা বেষ্টনী ভেঙ্গে সেখানে প্রবেশ করেছে।

প্রধানমন্ত্রী পদে ইরান-সমর্থিত বিভিন্ন দলের নেতাদের মনোনয়নের বিরুদ্ধে প্রতিবাদ করছেন ইরাকিরা। গত বুধবার প্রথম সংসদ ভবনে হামলা চালান মুক্তাদা আল-সদরের সমর্থকরা। হামলার পর নতুন প্রধানমন্ত্রী মনোনয়নের জন্য ডাকা সংসদের অধিবেশন স্থগিত করা হয়েছিল।

বাগদাদের গ্রিন জোনে ইরাকের সরকারি বিভিন্ন ভবন ও বিশ্বের বিভিন্ন দেশের দূতাবাস রয়েছে। শনিবার বিক্ষোভকারীরা ওই এলাকার কংক্রিটের তৈরি ব্যারিকেড পেরিয়ে ভেতরে প্রবেশ করেন। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ার গ্যাস নিক্ষেপ করে।

একজন বিক্ষোভকারী বলেন, ‘সবাই আপনার সাথে আছে সাইয়্যেদ মুক্তাদা’। এদিকে, দেশটির প্রধানমন্ত্রী মোস্তফা আল-কাদিমির গণমাধ্যম কার্যালয় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলাবাহিনীর প্রতি আহ্বান জানিয়ে এক বিবৃতি দিয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com