রবিবার, ২৮ Jun ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ইসির সঙ্গে আওয়ামী লীগের সংলাপ আজ

আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)।

আজ রবিবার (৩১ জুলাই) বেলা ৩টায় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে ইসির সংলাপে অংশ নেবে আওয়ামী লীগ প্রতিনিধিদল। তার আগে নির্বাচন ভবনে বেলা ১১টা থেকে সংলাপে বসবে জাতীয় পার্টি।

ইসি সূত্র জানিয়েছে, দিনের প্রথম সংলাপ হবে জাতীয় পার্টির সঙ্গে। দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নুর নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধিদলের এ সংলাপে অংশ নেওয়ার কথা।

অন্যদিকে বিকেলে আওয়ামী লীগের সঙ্গে হবে শেষ দিনের শেষ সংলাপ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত ১৭ জুলাই থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করে ইসি। ৩৯টি দলের সঙ্গে সংলাপের সময়সূচি ঘোষণা করলেও সব দল সংলাপে যায়নি। বিএনপিও আগে থেকে জানিয়ে দেয় তারা সংলাপে অংশ নেবে না।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com