বুধবার, ০৮ Jul ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

আগস্টে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল জে সিসন

আগামী আগস্ট মাসে তিন দেশ সফরের অংশ হিসেবে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সংস্থা বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল জে সিসন।

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। তিনি আগামী ২-১০ আগস্ট বাংলাদেশ, ভারত ও কুয়েত সফর করবেন।

বিবৃতিতে বলা হয়, এই সফর যুক্তরাষ্ট্রের বহুপাক্ষিক অগ্রাধিকারের বিষয়ে আলোচনার জন্য। অগ্রাধিকারের মধ্যে রয়েছে খাদ্য নিরাপত্তাহীনতার বিরুদ্ধে লড়াই, বিশ্ব স্বাস্থ্য, মানবাধিকার ও মানবিক চাহিদা, শান্তিরক্ষা ও শান্তি আনয়ন এবং রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা।

তিন দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠকগুলোতে আরও যেসব বিষয় গুরুত্ব পাবে তার মধ্যে আছে জাতিসংঘে মার্কিন সহযোগিতাকে আরও গভীর করা এবং আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের পরবর্তী মহাসচিব পদের জন্য ডোরেন বোগদান-মার্টিন-এর প্রার্থীতার পক্ষে সমর্থন আদায়।

সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে বৈঠকে, সিসন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশগুলি কীভাবে সহযোগিতা করতে পারে সে সম্পর্কে মত বিনিময় করবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com