সোমবার, ২৯ Jun ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বন্দুক রাখার অনুমতি পেলেন সালমান খান

বন্দুক রাখার লাইসেন্স দেওয়া হয়েছে বলিউড অভিনেতা সালমান খানকে।

সোমবার মুম্বাই পুলিশ জানিয়েছে, এক মাস আগেই নিজের এবং পরিবারের নিরাপত্তার জন্য আগ্নেয়াস্ত্র রাখার অনুমতি চেয়েছিলেন সালমান। সম্প্রতি সেই অনুমতি দেওয়া হয়েছে তাকে।

গত মে মাসে পাঞ্জাবের গায়ক সিধু মুসে ওয়ালাকে হত্যার পর সালমানও খুনের হুমকি পাচ্ছিলেন বলে অভিযোগ করেছিলেন।

সালমানকে যে খুনের হুমকি দেওয়া হচ্ছে তা পুলিশকে জানিয়েছিলেন অভিনেতা নিজে এবং তার পরিবার।

সালমানের বাবা সেলিম খান জুন মাসে একটি হুমকি চিঠিও খুঁজে পান তাদের বাড়ির চত্বরে।

চিঠিটি রাখা ছিল একটি বেঞ্চে, যেখানে রোজ জগিং করে এসে বিশ্রাম নেন অভিনেতা।

এরপরেই গত মাসে অর্থাৎ জুলাইয়ে মুম্বাইয়ের পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করে সালমান আগ্নেয়াস্ত্র রাখার অনুমতি চান বলে সূত্রের খবর।

মুম্বাই পুলিশ সূত্রের খবর, পুলিশের সদর দপ্তরে সালমানের শারীরিক পরীক্ষা-নিরীক্ষাও হয়, যা বন্দুকের অনুমোদন পাওয়ার জন্য বাধ্যতামূলক। তারপরই সোমবার মুম্বাই পুলিশের তরফে জানানো হয়, অভিনেতাকে আগ্নেয়াস্ত্র রাখার অনুমতিপত্র দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সালমান খান কৃষ্ণসার হরিণ শিকার মামলায় অন্যতম অভিযুক্ত। তার বিরুদ্ধে ১৯৯৮ সালে একটি ছবির শুটিংয়ের ফাঁকে আইন ভেঙে বিরল প্রজাতির হরিণ শিকারের অভিযোগ রয়েছে।

গত ২৯ মে পাঞ্জাবে গায়ক মুসেওয়ালাকে হত্যার পর কুখ্যাত অপরাধী লরেন্স বিষ্ণোই সালমানকেও খুনের হুমকি দিয়েছেন বলে অভিযোগ ছিল। সূত্রের খবর, ওই হুমকির সঙ্গেও কৃষ্ণসার হরিণ হত্যা মামলার যোগ রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com