বুধবার, ০৮ Jul ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলিতে নিহত ১

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলিতে মোহাম্মদ নূর ছালাম (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন।

সোমবার রাতে ৪নং রোহিঙ্গা ক্যাম্প মধুরছড়ায় এ ঘটনা ঘটে।

রোহিঙ্গা শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুই গ্রুপের গোলাগুলিতে ওই যুবক নিহত হয়েছে। মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com