বুধবার, ০৮ Jul ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

চীনকে পাল্টা হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

ন্যান্সি পেলোসির সম্ভাব্য তাইওয়ান সফরকে কেন্দ্র করো আমেরিকা-চীন সংঘাত তুঙ্গে। চীনকে সরাসরি পাল্টা হুঁশিয়ারি দিলো যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র বলেছে, মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসির সম্ভাব্য তাইওয়ান সফরকে ঘিরে চীন যেন কোনো উত্তেজনা সৃষ্টি না করে। পেলোসির তাইওয়ান সফরের অধিকার আছে।

হোয়াইট হাউস হুঁশিয়ারি দিয়ে বলেছে, পেলোসি তাইওয়ান যাচ্ছেন বলে চীন উত্তেজনা বৃদ্ধি করবে, এটা হতে পারে না। তারা চীনকে সুর নরম করতে বলেছে।

চীন জানিয়েছিল, পেলোসির তাইওয়ান সফর খুবই উস্কানিমূলক এবং চীনের সেনারাও খুব একটা দূরে নেই। কিন্তু হোয়াইট হাউস জানিয়েছে, তাইওয়ান যাবেন কি না, সেটা শেষপর্যন্ত পেলোসিই ঠিক করবেন।

হোয়াইট হাউস ও পররাষ্ট্র মন্ত্রণালয় চায়নি, পেলোসি তাইওয়ান যান। এমনিতেই রাশিয়ার ইউক্রেন আক্রমণ নিয়ে পুরো বিশ্ব উত্তাল, তার উপর তাইওয়ান নিয়ে উত্তেজনা বাড়ুক সেটা তারা চায়নি। কিন্তু পেলোসি তাইওয়ান যাওয়ার ব্যাপারে অনড় মনোভাব দেখিয়েছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com