রবিবার, ২৮ Jun ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

নির্বাচনি রোডম্যাপ নিয়ে দ্বিতীয় পর্যায়ে সংলাপে বসবে ইসি

প্রথম পর্যায়ের সংলাপে অংশগ্রহণকারী রাজনৈতিক দলের প্রস্তাব ও সুপারিশ পর্যালোচনা করে সেপ্টেম্বরের মধ্যে খসড়া রোডম্যাপ চূড়ান্ত করবে ইসি।এরপর নির্বাচনি রোডম্যাপ নিয়ে দ্বিতীয় পর্যায়ের সংলাপে বসবে কমিশন। সংলাপে অংশ নেয়ার জন্য বিএনপিকে আবারো আহ্বান জানানো হবে বলে জানিয়েছে কমিশন।

আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম পর্যায়ের সংলাপ শেষ করেছে নির্বাচন কমিশন। নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলের মধ্যে যোগ দিয়েছে আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ৩০ টি দল। বিএনপিসহ নয়টি দল যোগ না দিলেও প্রথম দফার সংলাপকে সফল বলছে নির্বাচন কমিশন।

সংলাপে রাজনৈতিক দলগুলোর প্রস্তাবের মধ্যে রয়েছে নির্বাচনকালীন সরকার, ইভিএম, এক দিনের বেশি সময় নিয়ে সংসদ নির্বাচন, নির্বাহী ক্ষমতাসহ সেনাবাহিনী মোতায়েন, ভোটের অনুপাতে সংসদীয় আসন বণ্টন। এসব প্রস্তাব দ্রুত পর্যালোচনা শুরু করবে কমিশন। তবে নির্বাচনকালীন সরকার একটি রাজনৈতিক বিষয়, বলছে ইসি। এটা নিয়ে কমিশনের কোন বক্তব্য নেই। যেসব প্রস্তাব ইসির আওতার মধ্যে, সেগুলোই বাছাই করা হবে।

কমিশন বলছে, খসড়া রোডম্যাপ তৈরির পর আবারও দলগুলোর সাথে সংলাপে বসা হবে। এবারের সংলাপে বিএনপি না আসলেও, আগামীতে তাদের আবারও আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

অংশগ্রহণকারী দলগুলো আগামী সংসদ নির্বাচন নিয়ে তিনশোর বেশি প্রস্তাব দিয়েছে নির্বাচন কমিশনকে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com