বুধবার, ০৮ Jul ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
ওয়েলস মিডফিল্ডার এ্যারন রামসের সঙ্গে চুক্তি করেছে ফ্রান্সের লিগ ওয়ান ক্লাব নিস। সোমবার ক্লাবের পক্ষ থেকে একথা জানানো হয়েছে। চুক্তির মেয়াদ এক বছর বাকী থাকা সত্বেও জুভেন্টাস ছেড়ে দেয়ার এক সপ্তাহ পর ৩১ বছর বয়সী এই অভিজ্ঞ তারকাকে দলভুক্ত করলো নিস।
প্রায় আট বছর আর্সেনালে কাটানোর পর ২০১৯ সালে ফ্রি এজেন্টে জুভেন্টাসে যোগ দিয়েছিলেন রামসে। তুরিনে প্রথম মিশনেই লিগ শিরোপা জয়ের স্বাদ নেন তিনি।
গত মৌসুমে ধারের খেলোয়াড় হিসেবে পাঁচ মাস রেঞ্জার্সে খেলেছেন ওয়েলস তারকা। এরপর ইউক্রেনের বিপক্ষে প্লে অফে জয়ের মাধ্যমে নিজ দেশের জাতীয় দলকে বিশ^কাপের চলতি আসরে পৌঁছাতে সহায়তা করেছেন তিনি।
বিভিন্ন সুত্রমতে নিসের সঙ্গে এক বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন রামসে। এনিয়ে ফ্রান্সের দক্ষিন উপকুলীয় অঞ্চলের ক্লাবটি এবারের গ্রীষ্মে চতুর্থ খেলোয়াড় হিসেবে দলভুক্ত করেছেন তাকে। এর আগে মস্কো লোকোমোটিভ থেকে ফরাসি মিডফিল্ডার এ্যালেক্সিস, প্যারিস সেন্ট জার্মেই থেকে ধারের খেলোয়াড় হিসেবে পোলিশ গোলরক্ষক মার্সিন বুলকা এবং র্যাপিড বুখারেস্ট থেকে এ্যাটাকিং মিডফিল্ডার রারেস ইলিকে দলে ভিড়িয়েছে নিস।
এ সপ্তাহে লিস্টার সিটির গোলরক্ষক কাস্পার শিমিচেলকেও দলে টানার চেষ্টা করেছেন বলে জানিয়েছেন নিসের কোচ লুসিয়েন ফ্যাভরে।